বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১২ জুলাই
logo

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১২ জুলাই

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ১২ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কমিশন। 

গত ৪ জুলাই এ কমিশন নির্বাচনের তফসীল ঘোষনা করেন। তফসীল অনুযায়ী গত ৭ জুলাই ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট  হতে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

মনোনয়ন ফরম গ্রহণ করেন সভাপতি পদে আবু হায়াত নূরন নবী ও এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম, সাধারণ সম্পাদক পদে ড. টি.এম মাহাবুবব রহমান ও খোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, আবুবকর সিদ্দিক, এরফান আলী, মআব্দুল কাদের, মকবুল হোসেন, সোলেমান আলী মামুন আক্তার সবুর। গত ৮ জুলাই যাচাই- বাছাইকালে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কাদেরের ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে
সদস্যপদ না থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে ওই পদে মকবুল হোসেন তাঁর প্রাথীতা প্রত্যাহার করে নেন। ফলে সাংগঠনিক সম্পাদক পদে বর্তমানে মোট ৬ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীগণ। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজার। উৎসবমূখর পরিবেশে এ নির্বাচনে আটটি ইউনিয়নের মোট ৪৮৯ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। বহু প্রতীক্ষিত সম্মেলন ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যপক উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভোটারগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের  সুযোগ পেয়েছে। ইতোপূর্বে একাধিকবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ হতে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হলে নান জটিলতায় সেটি আর হয়নি।

অন্যান্য কাউন্সিলরদের মতো ভানোর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও কাউন্সিলর আমিরুল ইসলাম জানান,ভোটাররা এ কাউন্সিলে দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন এবং দলের নেতৃত্ব তাদের হাতে তুলে দেবেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এ্যডভোকেট সারোয়ার হোসেন জানান, “এ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্বে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ পরিবেশে সফল সম্মেলন আয়োজনে দলীয়ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।”

খুঁজুন