ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পল্লীতে বিষধর সাপের কামড়ে প্রাণ হারালো জামালউদ্দীন নামের এক যুবক। গত বুধবার (১৪ মে) উপজেলার আমজানখোর ইউনিয়নের বারসা গ্রামে এ
মর্মান্তিক ঘটনা ঘটে! জানা যায়, ওই এলাকার নফিলউদ্দীনের পুত্র জামালউদ্দীন(৩২)বুধবার সকালে বাড়ীর আঙিনায় কাজে ব্যস্ত থাকাবস্থায় হঠাৎ একটি বিষধর সাপ পায়ে কামড় দেয়। দ্রুত
বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যুবকের এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
-খবরপ্রতিদিন/ সি.ব