বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক
logo

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

জেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন-বলিয়াডাঙ্গী উপজেলার বেল পোখর লাহিড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০), একই গ্রামের আনসারুল হকের ছেলে শামীম (২৩)।

জানা গেছে আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করে আসছিলেন ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী চার বাংলাদেশিকে আটক করে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘আমরা এরইমধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন