বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী
logo

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী

ক্ষমতার শীর্ষ পদে থাইল্যান্ডে আবারও পরিবর্তন এলো। ব্যবসায়ী ও ধনকুবের অনুতিন চার্নভিরাকুলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

অনুতিনের ভুমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে সংসদে পর্যাপ্ত সমর্থন আদায় করে নেয়। এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর আসন দখল করেন।

তবে রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে একের পর এক সরকার আদালতের রায় বা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে।

এই পরিবর্তন সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে থাই রাজনীতিতে পরিবারটির আধিপত্য ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী ব্যক্তিগত বিমান দেশ ছাড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চিকিৎসার জন্য দুবাই গেছেন। তবে ৯ সেপ্টেম্বরের আদালতের শুনানিতে হাজির হতে তিনি দেশে ফিরবেন। ওই মামলায় তার কারাগারে ফেরার ঝুঁকি রয়েছে।

অতীতে সিনাওয়াত্রাদের জনমুখী নীতি নিম্নআয়ের জনগণের সমর্থন পেলেও, এসব নীতি ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী অভিজাতদের সঙ্গে সংঘাত বাড়ায়।

থাকসিন ও তার বোন ইংলাক উভয়েই প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হন।

পেতংতার্নের প্রধানমন্ত্রী হওয়াকে পরিবারটির প্রত্যাবর্তন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু তার অপসারণ আবারও প্রমাণ করল, রক্ষণশীল-রাজতন্ত্রী অভিজাতদের আস্থা তারা হারিয়েছে।

খুঁজুন