বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসির
logo

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসির

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ আগে থেকে তারিখ বললে তা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত হিসাব-নিকাশ ও দায়িত্বে বলছেন। এ ধরনের তথ্য প্রচারে সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি।

সচিব বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে ইসি।

উল্লেখ্য, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা এবং ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নিয়ে নানা আলোচনা চলছে।

এদিকে আগামী রোববার তফসিল নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি। একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০ ডিসেম্বর বেলা ১২টায় সাক্ষাতের সময় জানিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন