বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা টেকনাফে পুকুরে মিলল বস্তাবন্দি হ্যান্ডগ্রেনেড ও তাজা গুলি
logo

টেকনাফে পুকুরে মিলল বস্তাবন্দি হ্যান্ডগ্রেনেড ও তাজা গুলি

কক্সবাজারের টেকনাফের একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি।শনিবার (৩১ মে) সকালে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্কে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শনিবার সকালে টেকনাফের নেচার পার্কে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। 

অভিযানে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে পুকুরে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তা ভেতরে পাওয়া যায় ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ। ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপরাধীরা।যার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিস্ফোরক, গুলি ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন