কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় শীর্ষ মানবপাচারকারী চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্টগার্ড।রবিবার (১২ অক্টোবর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় গত রোববার বিকেল ৫টায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে তল্লাশী চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামি আব্দুল আলী (৫০) কে আটক করা হয়।আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত রোহিঙ্গা এবং বাংলাদেশী নাগরিকদের অপহরণ করে আসছিল।
পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আটককৃত মানবপাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব