বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক
logo

টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ সিএনজি চালক মোহাম্মদ হামিদ (৩৯) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রাতে টেকনাফের হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টের নিকট পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যগণ সিএনজি’র চালককে থামার সংকেত প্রদান করে। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা  তাৎক্ষণিকভাবে ব্লকার ব্যবহার করে সিএনজিটিকে থামাতে সক্ষম হয় এবং চালক মোহাম্মদ হামিদ (৩৯) কে আটক করে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজিটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের সিটের ভেতর থেকে ১টি ৯ মিঃ মিঃ পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। 

আটককৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আব্দুল জব্বরের ছেলে। তাকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার পরিচিত এক রোহিঙ্গা ডাকাতের নিকট হতে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিল।

উদ্ধারকৃত পিস্তলসহ আটককৃত ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুঁজুন