বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব তেহরান শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক: ট্রাম্প
logo

তেহরান শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যদি চলমান যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে।

ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি ফোন করতে পারে। আমাদের নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, আলোচনার সুযোগ সবসময় খোলা আছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ করতে পারে।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।

এদিকে ট্রাম্পের এমন মন্তব্য এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্রাম্পের এই বক্তব্য এবং জয়ের দাবি আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

খুঁজুন