বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তারুণ্যের ভাবনা সমাবেশ সফল করেত নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা
logo

তারুণ্যের ভাবনা সমাবেশ সফল করেত নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা

‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সোমবার (১২এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনুর সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, গোলাপ হোসেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুবদলনেতা তুষার ও গোলাপ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।

খুঁজুন