বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
logo

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল ১৯জুলাই শনিবার উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল ভুঁইয়া ও আজিম সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন। গণতন্ত্রের প্রতিক। তাঁকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না। গত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি।

 স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাস্তা ছাড়িনি। আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ যুবদল রাজপথে আছে, থাকবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন