বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তারেক রহমানের সমাবেশে যোগদিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাই শহীদের বাবা
logo

তারেক রহমানের সমাবেশে যোগদিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাই শহীদের বাবা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাইলের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ ইমরানের বাবা মোঃ ছোয়াব মিয়া (৫৫)।

জানা গেছে ২২ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বিএনপির এক পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। ওই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সরাইল উপজেলার পুইট্টা বীজ সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া নিহত হন।

উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা এলাকায় এসে চালকসহ ট্রাকটি আটক করে।

এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সেখানকার পুলিশ কাজ করছেন।

খুঁজুন