বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই: সংসদ সদস্য মামুন
logo

তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই: সংসদ সদস্য মামুন

জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে। ভোট ডাকাতিসহ জেল-জুলুম নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংযত কারনেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোট ডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সেই জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই। আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। 

সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, সেই এগিয়ে যাওয়া সংগ্রামে বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিকের ন্যায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও আমাদের সাথে সেই যাত্রায় শরিক হবে।  এসময় তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের বিশাল আয়োজনে যারা শরিক হয়েছেন  তাদের সকলকে ধন্যবাদ জানান।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা মৎস্যজীবী দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা মৎস্য জীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যলায়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। 

খুঁজুন