বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানের মঞ্চে অবস্থান করছেন। তার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশের মূল কার্যক্রম। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠজুড়ে নেতাকর্মীদের ঢল এখনও অব্যাহত রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
সূত্র জানিয়েছে, সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।
মাঠজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। ধানের শীষের প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে পুরো বেলস পার্ক সজ্জিত। স্লোগান আর করতালিতে পরিবেশ মুখরিত, যেন সমগ্র মাঠই জনসমুদ্র। ভোর থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
মাঠে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। মঞ্চের দিকে তাকিয়ে তারা স্লোগান ও করতালির মাধ্যমে উৎসাহ প্রকাশ করছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিকনির্দেশনা শোনার প্রত্যাশায় পুরো সমাবেশস্থল উত্তেজনা ও উদ্দীপনায় মুখর।
তারেক রহমান সমাবেশ মঞ্চে, জনসমুদ্রে পরিণত বেলস পার্ক
তারেক রহমান সমাবেশ মঞ্চে, জনসমুদ্রে পরিণত বেলস পার্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানের মঞ্চে অবস্থান করছেন। তার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশের মূল কার্যক্রম। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠজুড়ে নেতাকর্মীদের ঢল এখনও অব্যাহত রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে
আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সূত্র জানিয়েছে, সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন। মাঠজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। ধানের শীষের প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে পুরো বেলস পার্ক সজ্জিত। স্লোগান আর করতালিতে পরিবেশ মুখরিত, যেন সমগ্র মাঠই জনসমুদ্র।
ভোর থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। মাঠে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। মঞ্চের দিকে তাকিয়ে তারা স্লোগান ও করতালির মাধ্যমে উৎসাহ প্রকাশ করছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিকনির্দেশনা শোনার প্রত্যাশায় পুরো সমাবেশস্থল উত্তেজনা ও উদ্দীপনায় মুখর।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত