বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে মাতম
logo

তানোরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে মাতম

রাজশাহীর তানোরে বাড়ির আঙ্গিনায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে  । ওই শিশুটির নাম নাবিল হোসেন (২)। সে দেলোয়ার হোসেনের ছেলে। সোমবার সকালের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির পারিশো গ্রামে ঘটে   মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি। এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা মাতা, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 

 জানা গেছে, সোমবার সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আটটার দিকে বাড়ির সামনে খৈলানে খেলাধুলা করা অবস্থায় খৈলান  সংলগ্ন সবার অগোচরে  পুকুরে পড়ে যায় শিশু নাবিল।  পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকাল প্রায়  নয় টা থেকে সাড়ে নয়টার দিকে পুকুরে শিশুর মরদেহ ভেসে উঠে। শিশু নাবিল হোসেনের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রতিবেশীরা জানান, এমন অকাল মৃত্যুতে পিতা মাতাসহ স্বজনরা নির্বাক হয়ে পড়েছেন। মাঝে মধ্যেই  পিতা মাতা  জ্ঞান হারিয়ে ফেলছে। এমন মৃত্যু কোন পিতা মাতা সহ্য করতে পারবে না। মারা যাওয়া শিশু নাবিলের বড় বোন রয়েছে, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ভাই কয় ভাই কয় বলে চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি করছে। এজন্য যাদের বাড়ির আঙ্গিনায় পুকুর আছে ওই বাড়িতে ছোট শিশুরা থাকলে তাদের খুব সাবধানে দেখাশোনা করতে হবে। শিশু নাবিলের জানাযার নামাজ বিকেল সাড়ে ৫ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে  পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, শিশু নাবিল হোসেনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন