বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান
logo

তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান

পরিচ্ছন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টিতে প্লাস্টিাক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার সকালে তানোর পৌর সদর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যৌথ আয়োজনে  বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে   শেষ হয়। র‌্যালি শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   উপজেলা নিবার্হী অফিসার  লিয়াকত সালমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল ও  বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সরনজাই ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান,  তানোর পৌর বিএনপি আহবায়ক  একরাম আলী মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু,  থানার এসআই  নজরুল ইসলাম,  গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সহ সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র প্রোগ্রাম অফিসার সন্তোস মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, (সিপি) নন্দিনী রোজারিও প্রমুখ। 
বক্তারা বলেন, নিজেদের ভাল চাইলে নিজেকে সজাক রেখে প্লাস্টিক বর্জন করতে হবে।

 নিজ নিজ এলাকায় পড়ে থাকা প্লাস্টিক মুক্ত করতে হবে। প্লাস্টিক নিজেদের শরীরের যেমন ঝুকি তেমনি পরিবেশ ও জমি ক্ষেতের জন্য মারাত্বক হুমকি। তাই নিজেরা দায়িত্ব নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন