বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
logo

তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রাজশাহীর তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় নব নির্মিত মিলনায়তে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় পার্টনার কংগ্রেস। উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা। 

অতিরিক্ত কৃষি অফিসার সুবাশ কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী,  সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দু বলেন, চাষাবাদে সল্প পরিমান সার কীটনাশক ব্যবহার করতে হবে, অযথা কোন দোকানীর পরামর্শে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করে জমির উর্বরতা কমানো যাবে না। 

যে কোন রোগ বালায়ের জন্য কৃষি অফিস বা উপসহকারী কর্মকর্তাদের নিকট পরামর্শ নিতে হবে। সার কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গুলোপস ব্যবহার করতে হবে। তাহলে স্বাস্থ্য ঝুঁকি কম থাকবে। দোকানীর পরামর্শে সার কীটনাশক ব্যবহার করলে উৎপাদন খরচ বাড়তেই থাকবে। মোবাইলে কৃষি পরিসেবা আছে সেটাও ব্যবহার করা যেতে পারে। এসময় কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন