বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে মোটরসাইকেল চোর আটক
logo

তানোরে মোটরসাইকেল চোর আটক

রাজশাহীর তানোরে মোটরসাইকেল চুরি করার সময় জনগণ আটক করে চোর লিটন হোসেন(২২) কে পুলিশে সোপর্দ করা হয়েছে  বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি  মোহনপুর উপজেলার লালইচ গ্রামে। সে রায়ঘাটি ইউনিয়ন ইউপির মেম্বার জেকের আলীর পুত্র। শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার সরনজাই ইউপির মন্ডলপাড়া এলাকায় ঘটে চুরি ও আটকের ঘটনাটি। 

জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার সরনজাই ইউনিয়নের মন্ডল পাড়া থেকে গোদাগাড়ী উপজেলার এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনগণের হাতে আটক হন লিটন হোসেন। 

এসময় উপস্থিত জনতা উত্তম মাধ্যম দিয়ে চোরকে গোদাগাড়ী পুলিশের হাতে সোপর্দ করেন। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি তানোর থানার ভিতরে হলেও যার মোটরসাইকেল চুরি করা হয়েছে তার বাড়ি গোদাগাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুহুল আমিন জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন