রাজশাহীর তানোরে জেলে পরিবারদের জীবন জীবিকার মান উন্নয়নে বিনা মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দিকে উপজেলা পরিষদ চত্বরে ১৮ জন জেলেদের মাঝে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এই বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে। কিভাবে বা কার মাধ্যমে বিতরণ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, কেন্দ্রীয় অফিস থেকে ঠিকাদারের মাধ্যমে এসব বাছুর বিতরণ করা হয়েছে। একটা বাছুরের বিপরীতে কি পরিমান বরাদ্দ জানতে চাইলেও তিনি একই ধরনের কথা বলেন।
তবে তালিকা প্রনয়নে অনিয়ম করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় তালিকা প্রনয়ণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এসব নিয়েও প্রশ্ন করা হলেও কোন সদ উত্তর দেননি তিনি।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাচ্ছেনা। সেজন্য বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে এসব বাছুর লালন পালন করার তাগাদা দেন তিনি। এই বিনা মূল্যের বকনা বাছুর থেকেই সংসারে সচ্ছলতা আনার জন্য আহবান জানান তিনি এবং নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্ব দেন।
তানোরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
তানোরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
রাজশাহীর তানোরে জেলে পরিবারদের জীবন জীবিকার মান উন্নয়নে বিনা মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দিকে উপজেলা পরিষদ চত্বরে ১৮ জন জেলেদের মাঝে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী
প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে। কিভাবে বা কার মাধ্যমে বিতরণ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, কেন্দ্রীয় অফিস থেকে ঠিকাদারের মাধ্যমে এসব বাছুর বিতরণ করা হয়েছে। একটা বাছুরের বিপরীতে কি পরিমান বরাদ্দ জানতে চাইলেও তিনি একই ধরনের কথা বলেন। তবে তালিকা প্রনয়নে অনিয়ম করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় তালিকা প্রনয়ণ করা হয়েছে
বলেও অভিযোগ উঠেছে এসব নিয়েও প্রশ্ন করা হলেও কোন সদ উত্তর দেননি তিনি। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাচ্ছেনা। সেজন্য বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে এসব বাছুর লালন পালন করার তাগাদা দেন তিনি। এই বিনা মূল্যের বকনা বাছুর থেকেই সংসারে সচ্ছলতা আনার জন্য আহবান জানান তিনি এবং নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্ব দেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত