বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে জামায়াতের জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ
logo

তানোরে জামায়াতের জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ

রাজশাহীর তানোরে  জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মুন্ডুমালা কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবী আমীর, সাবেক এমপি ও রাজশাহী ১(তানোর গোদাগাড়ী)  আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। 

উপজেলা জামায়াতে নায়েবে আমীর  মাওলানা আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক,  আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড ওবায়দুল্লাহ, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে মজলিসে শুরা সদস্য মেম্বার সেকান্দার আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর হাফেজ সৈয়দ আলী। 

প্রধান অতিথি এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জের। সুতরাং সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। তাদের বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কখনোই শান্তি আসতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ প্রার্থী কে ভোট দিতে হবে। 

ভোটারদের বোঝাতে হবে ভোটের সময় সামান্য টাকায় নিজেকে বিক্রি করা যাবেনা। যারা লাখলাখ টাকা খরচ করে জনপ্রতিনিধি হয় তারা সে খরচের দ্বিগুণ  টাকা লুটপাট করবে। সুতরাং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামায়াতের বিকল্প নেই। কারন দেশ স্বাধীনের পর থেকে অনেকে শাসন করেছেন, কিন্তু দূর্ভোগ্য হলেও সত্য জাতির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যারা অযথা জামায়াত কে নিয়ে সমালোচনা করেন তাদের কে আহবান জানাব আমাদের সভায় আসুন দেখুন আমরা কি করি। এজন্য আগামী জাতীয় স্থানীয় নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী কে আপনারা ভোট দিবেন। যাতে করে এলাকার উন্নয়ন, ভোটারদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। 

তিনি আহবান জানান, ফ্যাসিস্ট স্বৈরাচার কে বিদায় করতে জাতি যে ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আগামী জাতীয় নির্বাচনে আর যাতে কোন স্বৈরাচার না আসতে পারে এজন্য এক কাতারে আসতে হবে, তাহলেই যে আশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সে আসা বাস্তবে রুপ নিবে। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্ব শীল নেতারা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন