টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রোমনের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত পুলিশের এক এএসআই ও পুলিশ কন্সটেবল তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় ‘মব’ সৃষ্টিকারী জুবায়ের আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে, অপর দু’জন ইলিয়াস (৩৫) ও জাকিরকে (৪২) ছাড়িয়ে নেয় বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার মিজানুর রহমান মিজান। জুবায়ের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহুদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ময়না কেবল টিভি নেটওয়ার্ক এর ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এই সংযোগের প্রোপাইটার বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় অধিপত্য নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিবাদ সৃষ্টি হয়।
পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। ফলে ওসির নিদের্শে ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে থানায় বসার প্রক্রিয়া করেন এএসআই রুহুল আমীন। সেই প্রেক্ষাপটে মোকলেছ আলী তার লোকজন নিয়ে থানার সামনে দুপুর ১২টার দিকে উপস্থিত হলে ‘মব’ সৃস্টি করে তাদের মারধর করা হয়।
এতে বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্টটেবল। এঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে মিজান থানা থেকে ইলিয়াস আলী ও জাকির হোসেনকে ছড়িয়ে নেন। এরির্পোট লেখা পর্যন্ত থানার মোড়ে ‘মব’ সৃস্টি করে জুবায়ের আলীকে ছাড়ানোর জন্য চেস্টা চলছে।
এবিষয়ে কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হন। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে মারধর চালায় মিজানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের ওপর আক্রোমণ হলে এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্সটেবল আহত হন। পরে তারা পালিয়ে যান।
এনিয়ে তানোর থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর চালায় মোকলেছ আলী ও তার লোকজনের ওপর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হয়। এসময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। তার এমন বক্তব্যের কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।
এবিষয়ে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। তাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে, এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
পরে এব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, এসংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। থানায় পুলিশের ওপর হামলা করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব
তানোরে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব মব তৈরি করে পুলিশের ওপর হামলা আটক ১
তানোরে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব মব তৈরি করে পুলিশের ওপর হামলা আটক ১
টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রোমনের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত পুলিশের এক এএসআই ও পুলিশ কন্সটেবল তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় ‘মব’ সৃষ্টিকারী জুবায়ের আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, অপর দু’জন ইলিয়াস (৩৫) ও জাকিরকে (৪২) ছাড়িয়ে নেয় বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার মিজানুর রহমান মিজান। জুবায়ের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহুদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ময়না কেবল টিভি নেটওয়ার্ক এর ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এই সংযোগের প্রোপাইটার বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় অধিপত্য নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিবাদ সৃষ্টি হয়। পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া
হয়। ফলে ওসির নিদের্শে ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে থানায় বসার প্রক্রিয়া করেন এএসআই রুহুল আমীন। সেই প্রেক্ষাপটে মোকলেছ আলী তার লোকজন নিয়ে থানার সামনে দুপুর ১২টার দিকে উপস্থিত হলে ‘মব’ সৃস্টি করে তাদের মারধর করা হয়। এতে বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্টটেবল। এঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে মিজান থানা থেকে ইলিয়াস আলী ও জাকির হোসেনকে ছড়িয়ে নেন। এরির্পোট লেখা পর্যন্ত থানার মোড়ে ‘মব’ সৃস্টি করে জুবায়ের আলীকে ছাড়ানোর জন্য চেস্টা চলছে। এবিষয়ে কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হন। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে মারধর চালায় মিজানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের ওপর আক্রোমণ হলে এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্সটেবল আহত হন।
পরে তারা পালিয়ে যান। এনিয়ে তানোর থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর চালায় মোকলেছ আলী ও তার লোকজনের ওপর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হয়। এসময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। তার এমন বক্তব্যের কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে। এবিষয়ে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। তাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে, এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। পরে এব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, এসংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। থানায় পুলিশের ওপর হামলা করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত