বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোরে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন
logo

তানোরে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে  কৃষি পূনর্বাসন সহায়তা খাত  হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা  আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষক দের মাঝে বিনা মূল্যের সার বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ প্রণোদন বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডন। 

কৃষি অফিসার জানান, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। 

ইউএনও প্রণোদনা নিতে আসা কৃষকদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিভিন্ন ভাবে বিনা মূল্যে প্রণোদনার সার বীজ দিয়ে যাচ্ছেন। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয়। যাতে করে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। সরকার চাই প্রতিটি জমিতে যেন চাষাবাদ হয়। আপনারা কেউ এই প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেননা। যদি এধরণের কাজ কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। জমিতে যে পরিমান সার লাগবে সে পরিমান সার ব্যবহার করবেন। অযথা ফলন বাড়াতে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে করে জমির উর্বরতা কমে যাবে। কোন ধরনের সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করবেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন এবং দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন