বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তানোর গোল্লাপাড়া বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় চুরি
logo

তানোর গোল্লাপাড়া বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় চুরি

রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে ভোররাতে ৫টি দোকানে অভিনব কায়দায় চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে । সোমবার ভোর রাতে ঘটে চুরির ঘটনাটি। মার্কেটের পাঁচটি দোকান থেকে  নগদ প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে ।  তবে কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এর আগে গুবিরপাড়া গ্রামের মতিউর রহমান মতির সেচ পাম্প থেকে বেশ কয়টি সৌর প্যানেল চুরি হয়।

জানা গেছে, গত সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টার পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাব সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে। 

সিট-কাপড়  ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকান থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা,  গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী  আবু জানন্নানের দোকান থেকে ১হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ী নায়েব আলীর দোকান থেকে  ৭ শত টাকা চোরের দল নিয়ে গেছে। 

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে ভোর ৫টার দিকে চলে যায়। দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা গেছে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এঘটনা ঘটে। সকাল ৬টার দিকে মেন রোড দিয়ে চোরের দল চলে যেতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। বিষয়টি থানায় জানানো হয়েছে। থানার ওসি ঘটনা স্থলে উপস্থিত হয়ে দোকানগুলো পরিদর্শন করেছেন। 

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরি করেছে।   সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন