বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা টাঙ্গাইলের মধুপুরের সাংবাদিক বাবুল রানা আর নেই
logo

টাঙ্গাইলের মধুপুরের সাংবাদিক বাবুল রানা আর নেই

টাঙ্গাইল জেলার মধুপুরের প্রখ্যাত সাংবাদিক বাবুল রানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হঠাৎ করেই তিনি স্ট্রো’কে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বাবুল রানা দীর্ঘদিন ধরে মধুপুরের সাংবাদিকতা জগতে সক্রিয় ছিলেন। সততা, নির্ভীকতা ও স্থানীয় মানুষের সমস্যা-সংকট তুলে ধরার জন্য তিনি পাঠক ও সহকর্মীদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে মধুপুরসহ পুরো সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

বাবুল রানা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন। এছাড়া সামাজিক কর্মকাণ্ড ও জনসচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খবর প্রতিদিন ও কেটিভি বাংলা–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর হাসান (টিপু)। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

মধুপুর প্রেসক্লাবসহ টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন বাবুল রানাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করেন।

খুঁজুন