বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে বললেন
logo

তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে বললেন

সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার করে বিসিবি ছাড়ার আগে তামিম ইকবাল সংবাদ মাধ্যমের কাছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আজ বুধবার অন্য প্রার্থীদের পাশে রেখে তামিম বলেছেন,আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।

এরপর যোগ করে তিনি বলেছেন,আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনও ইলেকশন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।

একটু ক্ষুব্ধ হয়ে তামিম বলেন,যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে- এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোনও দিক থেকেই মানায় না। আপনারা আমি নিশ্চিত যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হলো আমাদের একটা প্রতিবাদ।

নির্বাচনকে ঘিরে নোংরামির কথা তুলে ধরে তামিম জানালেন,এখান থেকে এসে এই নোংরামির অংশ আমরা হতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে, আমার কাছে মনে হয় এই নোংরামির সঙ্গে আমরা কোনও দিক থেকে কোনওভাবেই পার্ট রাখতে পারবো না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন