বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় পারিবারিক কলহের জেরে যুবক খুন
logo

তালায় পারিবারিক কলহের জেরে যুবক খুন

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে মোঃ হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।

সোমবার (২ ১জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের স্ত্রী ও মা তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।

হাবিবুর মোড়লের পরিবার এখনো হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে নারাজ। তবে এলাকাবাসীর দাবি, হাবিবুর মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার আগে স্ত্রী ও মায়ের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”


-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন