বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
logo

তালায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ধানের শিষ হলো এদেশের গণমানুষের প্রতীক। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, রহমতুল্লাহ পলাশের সহধর্মিণী শেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল ও জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমূখ।

সম্মেলন শেষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সরদার আবুল হোসেন, সাধারণ সম্পাদক ময়েজউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।  এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন