বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় জাতীয় ভোটার দিবস পালিত
logo

তালায় জাতীয় ভোটার দিবস পালিত

সেলিম হায়দার, তালা প্রতিনিধি ( সাতক্ষীরা):- “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান কে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এরপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদিক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোকবুল হোসেন, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এনজিও কর্মী মীর জিল্লুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, এস এম মোতাহিরুল হক শাহিন প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন