বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ সোমবার প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার
logo

তালায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ সোমবার প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার

সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় তালা ফুটবল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সভায় সভাপতিত্ব করবেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী জানান, ছাত্র-যুব সমাজকে আদর্শিক, নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাবেশকে সফল করতে মঞ্চ, মাইক, উপজেলা গেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন