বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!
logo

তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!

সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে মুড়াগাছা গ্রামের মৃত্যু ওমর আলী শেখের ছেলে। সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮) সহ কয়েক জন মিলে মোকসেদ আলী কে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, আজ গরুতে ধান খাওয়া কে কেন্দ্র করে আক্তারুল, তার মা রুপবান, স্ত্রী সুমি বেগম ও চাচাতো ভাই সুমন শেখ মিলে মোকসেদ আলী কে পিটিয়ে হত্যা করেছে। মারামারির একপর্যায়ে পাশে থাকা ইট দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় আক্তারুল পালাতোক রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন