বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
logo

তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  (২৩ অক্টোবর )  রাত সাড়ে ৯টার দিকে। আটক যুবক একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীর প্রতিবেশী। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বারাত গ্রামের বাসিন্দা। তার স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। 

এরপর আসামি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং কু-প্রস্তাব দিতেন। গত ২৩ অক্টোবর রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে মিরাজ গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। 

গৃহবধূর চিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করেন।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন