বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় বিএনপির জনসভা, উন্নয়ন ও কৃষকের পক্ষে কাজের অঙ্গীকার হাবিবুল ইসলাম  হাবিবের
logo

তালায় বিএনপির জনসভা, উন্নয়ন ও কৃষকের পক্ষে কাজের অঙ্গীকার হাবিবুল ইসলাম  হাবিবের

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি যখন প্রথম এ এলাকায় এসেছিলেন তখনকার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। এখন বিএনপি ২০ গুণ শক্তিশালী। আজকের জনসভাই তার প্রমাণ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার নির্বাচনী এলাকায় সাতবার এসেছেন এবং এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছেন। আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল, যার মধ্যে পাঁচ বছর কারাভোগ করেছি। আমি নির্বাচিত হলে এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো, যেন কৃষকরা নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারে এবং বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে না যায়।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা মওকুফ করে দিয়েছিলেন। এবার তারেক রহমান কৃষক ও নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার তেঁতুলিয়া সুভাষিনী হাইস্কুল মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন