বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়
logo

তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একটি বেগুন গাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা,শুধু তাই নয়, গাছে ঝুলছে ২০ থেকে ২৫টি টসটসে বেগুন। অস্বাভাবিক লম্বা এই বেগুন গাছের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কৌতূহলী মানুষ প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছে গাছটি দেখতে ও ছবি তুলতে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঝিয়াড়া গ্রামের মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে বেগুন গাছটি লাগিয়েছিলেন। স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের এই বেগুন গাছটি দিন দিন বেড়ে এখন ১২ ফুট উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে গাছে ঝুলছে ২০–২৫টি বেগুন। গাছের উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি।

জয়নুদ্দীন সরদার বলেন, প্রায় ১৪ মাস আগে গাছটি লাগিয়েছিলাম। ভাবিনি যে এত লম্বা হবে। এখন পর্যন্ত প্রায় ৪–৫ কেজি বেগুন তুলেছি। খেতেও দারুণ সুস্বাদু।

স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, এত লম্বা বেগুন গাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসে। এটা এখন আমাদের গ্রামের আকর্ষণ হয়ে উঠেছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় ‘শয়লা’ জাতের একটি বেগুন গাছ। সঠিক পরিচর্যার কারণে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।

অস্বাভাবিকভাবে লম্বা এই বেগুন গাছ এখন মাঝিয়াড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন