বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তালার দেওয়ানীপাড়া স্কুলের ছোটবন্ধুরা পেলো আমরা বন্ধু'র উপহার
logo

তালার দেওয়ানীপাড়া স্কুলের ছোটবন্ধুরা পেলো আমরা বন্ধু'র উপহার

তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা ও কলম উপহার প্রদান করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে তালা ০৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ১২৯নং দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানীপাড়া প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, রাজিয়া, সেলিনা খাতুন। আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য অর্ক মজুমদার  , শান্ত কুমার বিশ্বাস প্রমুখ। খাতা কলম উপহার পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্র প্রনাব দাশ অনুভূতি প্রকাশ করে বলে, আজ আমাদের বিদ্যালয়ে বড়বন্ধুরা এসে সকলকে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। আমরা সবাই নতুন খাতায় লিখবো।

সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, আমরা বন্ধু'র ব্যতিক্রমী এই ছোট শিশুদের লেখাপড়ায় আগ্রহ বাড়িয়ে দিবে। এটা চলমান থাকলে ভালো হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন