বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা টাকা নয়, সেবা চাই,স্বাস্থ্যসেবা পৌঁছালো দুয়ারে রূপগঞ্জে ৮ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা
logo

টাকা নয়, সেবা চাই,স্বাস্থ্যসেবা পৌঁছালো দুয়ারে রূপগঞ্জে ৮ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্যসেবা সেবা প্রদান করা হয়। 

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

 দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ,মেডিসিন, গাইনি, শিশু ও কিশোররক বিশেষজ্ঞ ডাক্তার সেবাসহ ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

 ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা: আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান
 চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল-আমীন বলেন,  আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করছি। ইতিপুর্বে উপজেলার বেশ কিছু এলাকায় আমরা চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। এতে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। 

তিনি বলেন,এ পর্যায়ে আমরা সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রধান করছি। সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে প্রায় আট শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি। পর্যায়ক্রমে আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে।

 এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন নারায়ণগঞ্জ জেলার অ্যাডিশনাল পিপি এড. ইসরাফিল হোসাইন,তারাব ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এড. আয়নাল হক সহ আরও অনেকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন