বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন তাহসানের দ্বিতীয় স্ত্রীর খোলামেলা ছবি নিয়ে হইচই
logo

তাহসানের দ্বিতীয় স্ত্রীর খোলামেলা ছবি নিয়ে হইচই

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুক ঘিরে । ধর্মীয় বিশ্বাসের কারণে একসময় গান ও অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই কৌতূহলের শেষ নেই। তার ওপর রোজার সাম্প্রতিক খোলামেলা ছবিগুলো ভাইরাল হতেই সেই আগ্রহ ও সমালোচনা আরও তীব্র হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রোজা আহমেদ সম্প্রতি নতুন লুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন। পোস্ট করার পরপরই ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তাহসান ভক্তদের বড় একটি অংশ রোজার এই নতুন রূপ দেখে বিস্মিত হয়েছেন।

ইনস্টাগ্রামে রোজার অন্যান্য পোস্টের তুলনায় এসব ছবিতে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের সংখ্যা কয়েক গুণ বেশি।

পোস্ট করা ছবিগুলোতে প্রায় দুই লাখের কাছাকাছি লাভ রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় দশ হাজারের মতো। তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দিয়েছেন। সেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। ক্যাপশনে রোজা ভালোবাসার ইমোজির সঙ্গে লিখেছেন,পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।

ছবিগুলোর মন্তব্য ঘরে যেমন প্রশংসা আছে, তেমনি রয়েছে তীব্র সমালোচনাও। কেউ কেউ রোজার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। আবার অনেকে তাহসানের ধর্মীয় অবস্থান ও ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে এসব খোলামেলা ছবির সাংঘর্ষিকতা তুলে ধরে প্রশ্ন তুলেছেন। লাস্যময়ী নাকি খোলামেলা- সেই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন