বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
logo

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টার উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত শিশু হলেন, উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে আমির হোসেনের ছোট ছেলে আব্দুর রহমান (২)। শিশুটির পিতা আমির হোসেন পেশায় একজন ভ্যান চালক।

পরিবারের সদস্যদের ভাষ্য, শিশুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিলো। খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেনি। কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

বাড়ির বিভিন্ন স্থান ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুঁজুন