আবারও বাড়ানো হয়েছে সোনার দাম বিশ্ববাজারের অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারে। মাত্র এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্যের রেকর্ড। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির এই হার আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর থেকেই দেশের বাজারে এমন বড় ধরনের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। নতুন এই দাম কার্যকর হওয়ায় মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল নতুন অলঙ্কার কেনা।
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
আবারও বাড়ানো হয়েছে সোনার দাম বিশ্ববাজারের অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারে। মাত্র এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের
প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্যের রেকর্ড। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস
জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির এই হার আরও বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর থেকেই দেশের বাজারে এমন বড় ধরনের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। নতুন এই দাম কার্যকর হওয়ায় মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল নতুন অলঙ্কার কেনা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত