বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা স্বরাষ্ট উপদেষ্টার ঘোষণার ২৪ ঘন্টায় সৈয়দপুরে ৬ আ.লীগ নেতা-কর্মী আটক
logo

স্বরাষ্ট উপদেষ্টার ঘোষণার ২৪ ঘন্টায় সৈয়দপুরে ৬ আ.লীগ নেতা-কর্মী আটক

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশের ২৪ ঘন্টায় নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী সমর্থক ৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে এসব নেতা-কর্মীদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন রেলওয়ে শ্রমিক লীগের সদস্য আলতাফ হোসেন (৫৪), শ্রমিক লীগের প্রচার সম্পাদক মাহবুব আলম (৩৮), সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), আওয়ামী লীগ সমর্থক রশিদুল হক (৪৮), আওয়ামী লীগ সমর্থক সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩), আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (৪৮) ও আওয়ামী লীগ সমর্থক জুলফিকার আলী (৪৬)।  

এরমধ্যে ফয়েজ আহমেদ কে শহরের পাঁচমাথা মোড় ও বাকিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।  এছাড়া ফয়েজ আহমেদ বিএনপি অফিস ভাংচুর মামলায় ও বাকিদের সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সৈয়দপুরের আওয়ামী লীগ নেতাদের ২৪ ঘন্টার মধ্যে আটকের নির্দেশ দেন পুলিশ কে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার সকালে নীলফামারী  জেল হাজতে পাঠানো হয়েছে । অল্প দিনের মধ্যে মামলায় অভিযুক্তদের আটক করা হবে বলে জানান তিনি। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন