আলমগীর জামালপুর প্রতিনিধি:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারত বসে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিস্তিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি, জেল, জুলুম, হামলা-মামলা সমস্ত কিছুর মোকাবেলা করে স্বৈরাচার পতন করেছি। আগামীদিনে এই দেশের ভবিষ্যতের প্রয়োজনে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পতিত সরকারের বিরদ্ধে আন্দোলন করার কারনে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালতে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছিল। অসংখ্য বিএনপির নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে দীর্ঘদিন জেল খানায় রাখা হয়েছিল। সেদিন মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও রেহাই পায়নি।
বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা সমস্ত কিছুর মোকালেবা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। গত ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় বিএনপির সমর্থন ও অংশগ্রহণের মধ্যদিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে। আজকে স্বৈরাচারমুক্ত আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আগামীদিনে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। আগামীদিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, শহর মৎস্যজীবী দলের সভাপতি বহুলুল মজনু ও সাধারণ সম্পাদক জিবরাঈল হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবর প্রতিদিন/ সি.ব