জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় বিজয় র্যালী করেছে ভোলা জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) দুপুরের দিকে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিলে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় অর্ধলক্ষাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিলটি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সকাল থেকেই বিজয় মিছিল সফল করার জন্য নেতা-কর্মীরা বিভিন্ন বাদ্য-যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসের সাথে জেলা বিএনপির কর্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
এক সময় ভোলা সদর রোড যেন জন সমুদ্রে পরিণত হয়। বিজয় র্যালীর পূর্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া করা হয়।
বিজয় র্যালী পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগী, সদস্য সচিব রাইসুল আলম, যুগ আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, শফিউর রহমান কিরণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসনলাম খান, ইয়ারুল আলম লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বাচ্চু মোল্লা, এনামুল হক, বশির আহমেদ, আব্দুর রব আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সম্পাদক আবুল হাসনাত তসলিমত, পৌর কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খান, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সম্পাদক তানভির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, জিয়া পরিষদের আহ্বায়ক নুরুনবী তালুকদার, সদস্য সচিব আকবর হোসেন, ছাত্রদল সম্পাদক আল-আমিন হাওলাদারসহ জেলা, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
-খবরপ্রতিদিন/ সি.ব