স্বাস্থ্য অধিদপ্তর দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ আপাতত কেউ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, জরুরি দায়িত্ব পালনে সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়েছে, এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে সরকার জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও গতিশীল করা এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
এ সংক্রান্ত আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
স্বাস্থ্য অধিদপ্তর দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর
অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ আপাতত কেউ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, জরুরি দায়িত্ব পালনে সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়েছে, এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি
পাওয়ায় ইতোমধ্যে সরকার জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও গতিশীল করা এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ সংক্রান্ত আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত