বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
logo

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ঘটনা ঘটে।

ঘটনায় পর রীনার স্বামী অভিযুক্ত আলমগীর হোসেনকে (৩৩) আটক করে মিরসরাই থানা পুলিশ। তারা স্বামী স্ত্রী দুইজনই মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের মজুমদার বাড়ীর আবু তাহের ও জোৎস্না বেগমের মেয়ে।

আলমগীরও একই থানার লাড়টো গ্রামের শরাফত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খাইশি গার্মেন্টসে চাকুরির সূত্রে আলমগীর স্ত্রী রীনা আক্তারকে নিয়ে মঘাদিয়ার মিয়াপাড়া গ্রামের হুমায়ুনের ঘরে ভাড়া থাকতো।

প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। বৃহস্পতিবার রাতেও দুইজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রীনা আক্তারকে মারধরে করলে সে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন