বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
logo

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে ।

রোববার (১৭ মে) সচিবালয়ে নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা এবং নীতিগত সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতারা বৈঠকে টেলিভিশন খাতে দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি কিছু পক্ষ রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অতীতে দেশের টেলিভিশন শিল্প বহু ক্ষেত্রে স্বাধীন ভূমিকা পালনের পরিবর্তে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংগঠনের আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিক, সদস্য সচিব জোবায়ের বাবুসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের ২৪টি টেলিভিশন চ্যানেল এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কর ফাঁকি বা অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে যারা গণমাধ্যমকে ব্যবহার করছে, তাদের কাছ থেকে ইতিবাচক অবদান প্রত্যাশা করা যায় না।

তিনি আরও জানান, ভবিষ্যতে মনগড়া টিআরপি বা প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন করা হবে না। বরং স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

খুঁজুন