বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ’
logo

‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন (ইসি) নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি একথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াতসহ ১৩ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি।

প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি।

অন্যদিকে বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি।

এর আগে, সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন