বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে সজাগ থাকতে হবে: কে. এম মামুন অর রশিদ
logo

সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে সজাগ থাকতে হবে: কে. এম মামুন অর রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শিবপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়ন মিরপুর নতুন বাজারে কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক দ্বি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

শিবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,ও 
 ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সদস্য, 
কে.এম.মামুন অর রশিদ। 

শিবপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সাদিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক আল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার রোকনউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

এদিকে কৃষকদলের সম্মেলনকে সফল করতে শিবপুর  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এসময় সম্মেলন স্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন