বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তা-কর্মচারীরা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
logo

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তা-কর্মচারীরা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সরকার সংযুক্ত করেছে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের দায়িত্বপ্রাপ্ত পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।

১৯ মে প্রজ্ঞাপন জারি হলেও এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।

এদিকে পৃথক অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং তাদের জমা দেওয়া যোগদানপত্র ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।

আরেকটি পৃথক আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল উল্লেখ করা হয়েছে। এর একদিন আগে, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

কার্ড থেকে বিকাশ-নগদে ‘অ্যাড মানি’তে কড়াকড়ি, নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক 

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছিলেন।

সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।

খুঁজুন