বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের কৃর্ষি প্রণোদনা বিতরণ উদ্ভোধন
logo

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের কৃর্ষি প্রণোদনা বিতরণ উদ্ভোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের আগ্রহ বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, আঞ্জুমানারা বেগম, আব্দুর রাজ্জাক প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ২০০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ সম্পন্ন করা হবে। প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন