বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার উদ্বোধন
logo

সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মহাব্যবস্থাপক (নিরীক্ষা মহাবিভাগ) মো. আমিরুল ইসলাম।

কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের ডিজিএম মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, শাখা ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) মো. আঃ ছালেক মিয়া। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। শাখাটি সুন্দরগঞ্জ উপজেলা রোডস্থ গোলাম রব্বানী মাল্টি কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত। পরে বাছাই করা উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের শাখা চালু হওয়ায় এলাকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখন সহজ শর্তে স্বল্পসুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং বেকার যুবকদের কর্মজগতে সম্পৃক্ত করার পথ সুগম হবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। এই শাখা শুধু আর্থিক সহায়তা প্রদানের কেন্দ্র নয়, বরং টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন