গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটা দখল ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস ছালাম (৬০) নামের এক কৃষক।
বুধবার (২৫ জুন) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষক আব্দুস ছালাম উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের মৃত নাদু শেখের ছেলে।
লিখিত বক্তব্যে আব্দুস ছালাম জানান, উত্তর রাজিবপুর গ্রামের হাবিজল(এএসআই) হক, দছিজল হক, সিরাজল হক ও ময়নুল হক দীর্ঘদিন ধরে তার বসতভিটার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছেন। তারা প্রায় সময় তাকে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
তিনি আরও বলেন, গত ২২ জুন সকাল ১০টার দিকে অভিযুক্তরা ১০-১৫ জন অজ্ঞাত সঙ্গীসহ লাঠিসোটা নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা তার টিনের ছাপড়া ঘর ও রান্নাঘর ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তিনি ও তার স্ত্রী রোসনা বেগম বাধা দিলে অভিযুক্তরা তাদের গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্ষা করেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ১নং বিবাদী হাবিজল (এএসআই)বর্তমানে ডিএমপি ঢাকায কর্মরত আছেন, সেই প্রভাব খাটিয়ে আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে জবরদখল করেছে। অভিযুক্তরা যে কোন সময় বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে তিনি মনে করছেন।
সংবাদ সম্মেলনে তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ} ঘটনায় তিনি সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে আব্দুস ছালামের স্ত্রী রোসনা বেগম, মেয়ে সাবানা বেগম, বোন রোসনা বেগম, প্রতিবেশী নয়ন মিয়া, মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
সুন্দরগঞ্জে বসতভিটা দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
সুন্দরগঞ্জে বসতভিটা দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটা দখল ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস ছালাম (৬০) নামের এক কৃষক। বুধবার (২৫ জুন) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষক আব্দুস ছালাম উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের মৃত নাদু শেখের ছেলে। লিখিত বক্তব্যে আব্দুস ছালাম জানান, উত্তর রাজিবপুর গ্রামের হাবিজল(এএসআই) হক, দছিজল হক, সিরাজল হক ও ময়নুল হক দীর্ঘদিন ধরে তার বসতভিটার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছেন। তারা প্রায় সময় তাকে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।তিনি আরও
বলেন, গত ২২ জুন সকাল ১০টার দিকে অভিযুক্তরা ১০-১৫ জন অজ্ঞাত সঙ্গীসহ লাঠিসোটা নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা তার টিনের ছাপড়া ঘর ও রান্নাঘর ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তিনি ও তার স্ত্রী রোসনা বেগম বাধা দিলে অভিযুক্তরা তাদের গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্ষা করেন।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ১নং বিবাদী হাবিজল (এএসআই)বর্তমানে ডিএমপি ঢাকায কর্মরত আছেন, সেই প্রভাব খাটিয়ে আমার পৈত্রিক
সুত্রে প্রাপ্ত জমিতে জবরদখল করেছে। অভিযুক্তরা যে কোন সময় বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে তিনি মনে করছেন।সংবাদ সম্মেলনে তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ} ঘটনায় তিনি সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।সংবাদ সম্মেলনে আব্দুস ছালামের স্ত্রী রোসনা বেগম, মেয়ে সাবানা বেগম, বোন রোসনা বেগম, প্রতিবেশী নয়ন মিয়া, মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত